Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬

জন্মদিনে মোদিকে শুভেচ্ছা বন্ধু মেলোনির

মোদি-মেলোনির বন্ধুত্ব বরাবরই বিশ্বজুড়ে জোর চর্চায় থেকেছে। আজ, বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৬ বছর বয়সে পা রাখলেন।

জন্মদিনে মোদিকে শুভেচ্ছা বন্ধু মেলোনির
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪১
Prefer us on Google

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: মোদি-মেলোনির বন্ধুত্ব বরাবরই বিশ্বজুড়ে জোর চর্চায় থেকেছে। আজ, বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৬ বছর বয়সে পা রাখলেন। ইতিমধ্যেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একাধিক দেশের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীরা। এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমার বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাঁর সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করি।  ইতালি এবং ভারত গভীর বন্ধুত্বের বন্ধনকে আরও শক্তিশালী করেছে। দুই দেশ সহযোগিতা এবং সমৃদ্ধির এক ভবিষ্যৎ গড়ে তুলেছে। ইতালির প্রধানমন্ত্রীর পাশাপাশি মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। মোদির জন্মদিনে পুতিনের শুভেচ্ছাবার্তা ইনস্টাগ্রামে পোস্ট করেছে ভারতে অবস্থিত রুশ দূতাবাস। দেখা যায় সেখানে দ্রুঝবাদোস্তি কথাটি ব্যবহার করা হয়েছে। যার অর্থ বন্ধুত্ব। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ