Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট ডোমজুড় হাসপাতালে, ব্যাহত পরিষেবা

ডোমজুড় গ্রামীণ হাসপাতালের পুরনো মূল ভবনে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনদের। বিশেষ করে গরমের মরশুমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তাই সমস্যার স্থায়ী সমাধানে হাসপাতালের পুরনো ভবনের বৈদ্যুতিক ওয়্যারিং সম্পূর্ণ বদল করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্যদপ্তর।

ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট ডোমজুড় হাসপাতালে, ব্যাহত পরিষেবা
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড় গ্রামীণ হাসপাতালের পুরনো মূল ভবনে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনদের। বিশেষ করে গরমের মরশুমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তাই সমস্যার স্থায়ী সমাধানে হাসপাতালের পুরনো ভবনের বৈদ্যুতিক ওয়্যারিং সম্পূর্ণ বদল করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্যদপ্তর।

Advertisement

গত বৃহস্পতিবার রাতে একাধিকবার বিদ্যুৎ চলে গিয়েছিল। সেই পরিস্থিতিকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উদ্বেগের পরিবেশ তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালের পুরনো মূল ভবনের বড় অংশ অন্ধকারে ডুবে যায়। হাসপাতালে ভর্তি এক রোগীর আত্মীয় শেখ সিরাজুল বলেন, বারবার বিদ্যুৎ চলে যাচ্ছিল। পুরো হাসপাতাল অন্ধকার হয়ে গিয়েছিল। প্রতিবারই অনেকক্ষণ পরে বিদ্যুৎ আসে। রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
তবে এই ঘটনার জন্য বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার কোনও ত্রুটি নয়, বরং হাসপাতালের পুরনো ভবনের জীর্ণ বৈদ্যুতিক পরিকাঠামোই দায়ী। দীর্ঘদিন আগে করা ওয়্যারিংয়ের বিভিন্ন অংশে সমস্যা দেখা দেওয়ায় বারবার মেরামত করতে হচ্ছে।
জেলা স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক জানান, হাসপাতালের পুরনো বৈদ্যুতিক ওয়্যারিংয়ে একাধিক ত্রুটি ধরা পড়েছে। নিরাপত্তার স্বার্থে মেরামতির কাজ চলাকালীন কয়েকবার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ফলে কিছু সময়ের জন্য পুরনো মূল ভবনের ওয়ার্ড-সহ একাধিক বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে মেরামতির কাজ শেষ হলেই সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, ডোমজুড় হাসপাতালের পুরনো ভবনের সংস্কারের পাশাপাশি সম্পূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থা নতুন করে তৈরি করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিষয়টি জেলা স্বাস্থ্যদপ্তরের নজরে এনেছে। কাজও শুরু হবে শীঘ্রই। পালাবদলের পর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়া জেলা হাসপাতাল ও সত্যবালা আইডি হাসপাতালকে মাল্টি-স্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি জেলার ব্লক স্তরের হাসপাতালগুলির পরিকাঠামোগত সমস্যার দিকেও নজর দেওয়া হচ্ছে। সেই তালিকায় রয়েছে ডোমজুড় গ্রামীণ হাসপাতালও।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ