নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেলাগাম আগ্রাসনের বিরুদ্ধে কি কৌশলে একজোট হচ্ছে বিশ্বশক্তি? অন্তত ইঙ্গিত সেরকমই মিলছে। কারণ এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার প্রভাবশালী সব দেশকে ট্রাম্প ক্রমেই শত্রুতে পরিণত করে ফেলছেন। আগামী সপ্তাহে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ ভারত সফরে আসছেন। তারপরই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আসছেন দিল্লিতে। বৃহস্পতিবার রাতে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ম্যাক্রোঁ দিল্লি আসছেন দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে।



