Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

নিখরচায় এলপিজি সিলিন্ডার, কেরলে প্রতিশ্রুতি বিজেপির

জ্বালানি সংকটের মাঝেই ভোট। এই পরিস্থিতিতে কেরলে দরিদ্র পরিবারগুলিকে বছরে  বিনামূল্যে দুটি রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির

নিখরচায় এলপিজি সিলিন্ডার, কেরলে প্রতিশ্রুতি বিজেপির
  • ১ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

তিরুবনন্তপুরম: জ্বালানি সংকটের মাঝেই ভোট। এই পরিস্থিতিতে কেরলে দরিদ্র পরিবারগুলিকে বছরে  বিনামূল্যে দুটি রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির। মঙ্গলবার কেরল বিধানসভা ভোটে বিজেপি তাদের ইস্তাহার প্রকাশ করেছে। সবচেয়ে বেশি নজর কেড়েছে এই সিলিন্ডার প্রতিশ্রুতি।  বিজেপি সভাপতি নীতীন নবীন জানিয়েছেন, ওনাম ও বড়দিন উপলক্ষ্যে এই নিখরচার সিলিন্ডার দেওয়ার হবে।  একইসঙ্গে রয়েছে দরিদ্র বয়স্কদের মাসে ৩ হাজার টাকা পেনশনের প্রতিশ্রুতিও। দরিদ্র মহিলা, বিধবা ও সত্তরোর্ধ্ব বৃদ্ধা-বৃদ্ধাদের জন্য পেনশনের কথা বলা হয়েছে বিজেপির ইস্তাহারে। দরিদ্র পরিবারগুলির মহিলাদের জন্য মুদি দোকানের সামগ্রী ও ওষুধের জন্য মাসে আড়াই হাজার টাকার রিজার্চের কথাও বিজেপির ইস্তাহারে বলা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ