Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিস অফিসারের ফেক অ্যাকাউন্ট খুলে প্রতারণা

কোচবিহার কোতোয়ালি থানার এক অফিসারের নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে টাকা চেয়েছিল প্রতারকরা।

পুলিস অফিসারের ফেক অ্যাকাউন্ট খুলে প্রতারণা
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: কোচবিহার কোতোয়ালি থানার এক অফিসারের নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে টাকা চেয়েছিল প্রতারকরা। সেই ফাঁদে পা দিয়ে দু’হাজার টাকা খোয়ালেন মাথাভাঙার নিশিগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী রাজকৃষ্ণ মালাকার। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে ওই ব্যবসায়ী পুলিসের দ্বারস্থ হয়েছেন। মাথাভাঙা থানার পুলিস জানিয়েছে, নিশিগঞ্জের ওই ব্যবসায়ীর বিষয়টি সাইবার ক্রাইম সেল দেখছে। 

Advertisement

ব্যবসায়ী জানান, কিছুদিন আগে কোতোয়ালি থানার এক অফিসারের নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁকে ফেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। তিনি অ্যাকসেপ্ট করেন। সম্প্রতি মেসেঞ্জারে তাঁর কাছে ২০ হাজার টাকা চাওয়া হলে দু’হাজার টাকা পাঠান। এরপরেই তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিসের দ্বারস্থ হন। মুদির ব্যবসায়ী রাজকৃষ্ণ বলেন, মেসেঞ্জারে আমার কুশল জানতে চেয়ে মেসেজ আসে। কোতোয়ালি থানার অফিসার মনে করেই পাল্টা মেসেজ করি। বেশকিছু কথা হওয়ার পর উনি ২০ হাজার টাকা চেয়ে বসেন। আমি ১০ হাজার টাকা দিতে চা‌ই। একটি কিউআর কোড পাঠানোর পর দু’হাজার টাকাও পাঠিয়ে দিই। এরপরেই সন্দেহ হয়। নিশিগঞ্জ পুলিস ফাঁড়িতে বিষয়টি জানাই। পুলিস কোচবিহার সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানাতে বলে। সেখানে মৌখিকভাবে জানিয়েছি। ঩লিখিত দেব। 
মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ গড়াই বলেন, এক অফিসারের নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হয়েছে নিশিগঞ্জের এক ব্যবসায়ীর সঙ্গে। বিষয়টি আমাদের নজরে রয়েছে। প্রতিনিয়ত সাইবার প্রতারণা নিয়ে সচেতনতা প্রচার করা হচ্ছে। আরও সর্তক হতে হবে সাধারণ মানুষকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ