Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিদেশ

রহস্যময় মহাজাগতিক সংকেত কণা আবিষ্কার, বেলজিয়ামের পদার্থবিজ্ঞানীকে কুর্নিশ নোবেল কমিটির

মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় কণার নাম নিউট্রিনো। এ কণার কোনো চার্জ নেই, ভরও প্রায় শূন্যের কোঠায়। অন্য কোনো পদার্থের সঙ্গে এর মিথস্ক্রিয়া নেই বললেই চলে।

রহস্যময় মহাজাগতিক সংকেত কণা আবিষ্কার, বেলজিয়ামের পদার্থবিজ্ঞানীকে কুর্নিশ নোবেল কমিটির
  • ৬ অক্টোবর, ২০২৬ ১১:৪২
Prefer us on Google

স্টকহোম, ৬ অক্টোবর: আজ থেকে প্রায় তিন দশক আগে মহাজাগতিক উৎস থেকে আগত উচ্চ শক্তির নিউট্রিনোর খোঁজ প্রথম তিনিই দিয়েছিলেন। শুধু তত্ত্ব নয়, এমন কণা শনাক্ত করার জন্য ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’র তৈরিতে নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা তাঁর। এই যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হেলজেন। আজ, মঙ্গলবার তাঁর নাম ঘোষণা করেছেন রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

Advertisement

মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় কণার নাম নিউট্রিনো। এ কণার কোনো চার্জ নেই, ভরও প্রায় শূন্যের কোঠায়। অন্য কোনো পদার্থের সঙ্গে এর মিথস্ক্রিয়া নেই বললেই চলে। নিউট্রিনো সব জায়গায় বিরাজমান। কিন্তু আমরা তা টের পাই না। গ্যালাক্সি বা নক্ষত্রের বিস্ফোরণের ফলে এই কণা অনেক সময় হাজার কোটি মাইল পথ পাড়ি দিয়ে পৃথিবীতে এসে পড়ে। তখন সঙ্গে নিয়ে আসে মহাবিশ্বের কিছু রহস্যময় গোপন বার্তা। সেই রহস্যময় কণা শনাক্ত করে বার্তা পাঠোদ্ধার করার উপায় আবিষ্কার করেছেন ফ্রান্সিস হালজেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ