Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬

ঘুমের মধ্যেই চারজনকে খুন! চাঞ্চল্য

ভয়াবহ হত্যাকাণ্ড জয়পুরে। বাড়িতে ঘুমিয়ে থাকার সময় ইট দিয়ে মাথায় আঘাত করে একই পরিবারের চারজনকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে

ঘুমের মধ্যেই চারজনকে খুন! চাঞ্চল্য
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২০
Prefer us on Google

জয়পুর, ১১ আগস্ট: ভয়াবহ হত্যাকাণ্ড জয়পুরে। বাড়িতে ঘুমিয়ে থাকার সময় ইট দিয়ে মাথায় আঘাত করে একই পরিবারের চারজনকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মৃতেদের মধ্যে রয়েছে ওই যুবকের স্ত্রী গীতা (৪০)। পাশাপাশি রয়েছে তাঁর তিন মেয়ে নন্দিনী, গিরিশা ও রাধিকা। এদের তিনজনের বয়স ১৭ থেকে ২৩ এর মধ্যে।

Advertisement

জানা গিয়েছে, এদিন শুক্রবার প্রায় ১০টা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসে। বাড়ি থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ করেন স্থানীয়রা। এরপর দেরি না করে পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। এরপর চারজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তদন্তকারী দল। সেইসঙ্গে ঘটনাস্থলে ফরেন্সিকের টিম এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। 

পুলিশ মারফত জানা গিয়েছে, অভিযুক্তের নাম রাহুল ঝা। স্ত্রী গীতা এবং তিন কন্যাকে খুন করার পর থেকেই অভিযুক্ত। এই ঘটনার সময় বাড়িতে অভিযুক্তের ৮৫ বছর বয়সি বাবা উপস্থিত ছিলেন। পারিবারিক বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে অনুমান। তবে খুনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঠিক কী কারণে অভিযুক্ত এমন ঘটনা ঘটালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত রাহুল গ্রেপ্তার করতে তল্লাশি চালাচ্ছে বিশেষ একটি দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ