ইন্দোর: দেশের সমস্যা নিয়ে বিতর্ক হতেই পারে। কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভে দেশবিরোধী শক্তির অনুপ্রবেশ নিয়ে সতর্ক থাকতে হবে। শনিবার এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেদকর। তাঁর দাবি, এই ধরনের বিক্ষোভকে হাতিয়ার করতে চাইছে দেশবিরোধী শক্তিগুলি। সুনীলের মন্তব্য, হিন্দুত্ব, জাতীয়তাবাদ নিয়ে আরএসএসের দৃষ্টিভঙ্গি নিয়ে সংঘপ্রধান মোহন ভাগবত এবং অন্যান্য কর্মকর্তারা আলোচনায় বসতে প্রস্তুত।
Advertisement



