‘অবরোধ পক্ষ’ বলে বিরোধীদের কটাক্ষ মোদির
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গান্ধীনগর: কেন্দ্রীয় সরকারের নানা জনবিরোধী নীতির প্রতিবাদ করে পথে নেমেছে বিরোধীরা। এই অবস্থায় বিরোধীদের ‘অবরোধ পক্ষ’ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বল্লবভাই প্যাটেলের ১৫১তম জন্মদিন উপলক্ষ্যে সারাদেশে পালিত হল একতা দিবস। সেই উপলক্ষ্যে গুজরাতের একতা নগরে এক অনুষ্ঠানে মোদি বলেন, ‘যখন দেশ বাইরের সমস্যার সমাধানের পথ খুঁজছে, তখন দেশের ভিতরেই কিছু শক্তি মিথ্যা ও গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। দেশকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে দেশবাসী কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে বিরোধীরা এখন বিরোধী পক্ষ নেই। তারা অবরোধ পক্ষ হয়ে গিয়েছে। বিদেশে কে গোপনে কার সঙ্গে বৈঠক করছে, ভারতবিরোধী কোন শক্তি তাদের সমর্থন দিচ্ছে— তা আমাদের চিনতে হবে। ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করতে হবে।’ 

Advertisement