Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর থেকে শিলিগুড়ি ও তারাপীঠ সহ ৪ রুটে এসি বাস

বারুইপুর থেকে দূরপাল্লার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস পরিষেবা চালু করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। সে রুটগুলির বাস যাবে শিলিগুড়ি ও তারাপীঠ।

বারুইপুর থেকে শিলিগুড়ি ও তারাপীঠ সহ ৪ রুটে এসি বাস
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর থেকে দূরপাল্লার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস পরিষেবা চালু করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। সে রুটগুলির বাস যাবে শিলিগুড়ি ও তারাপীঠ। এর পাশাপাশি উত্তর বারাসত ও হাওড়ার বাস পরিষেবাও শুরু হচ্ছে উত্তরভাগ থেকে। শনিবার এই চার রুটের বাস উদ্বোধন করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার প্রমুখ। 

Advertisement

বারুইপুরের ফুলতলা বাস টার্মিনাস থেকে ছেড়ে এসি ভলভো বাস যাবে শিলিগুড়ি। ভাড়া এক হাজার ৩৯৫ টাকা। তারাপীঠ যাওয়ার ভলভো বোলপুর, সিউড়ি হয়ে সোজা তারাপীঠ যাবে। ভাড়া ৪৩৫ টাকা। অনলাইনেই টিকিট বুক করা যাবে। এর পাশাপাশি বারুইপুর উত্তরভাগ থেকে হাওড়া স্টেশন ও উত্তর বারাসত পর্যন্ত বাস চলবে। এই চার রুট চালু হওয়ায় বারুইপুর, জয়নগর, কুলতলি, ক্যানিংয়ের মানুষ উপকৃত হবেন। কিছুদিন পরই গরমের ছুটি পড়বে স্কুলগুলিতে। ট্রেনে টিকিট পেতে সমস্যা হলে শিলিগুড়ি ও তারাপীঠ যেতে এই বাস বড় ভরসা। রবিবার পরিষেবা চালু হবে। এদিন পরিবহণ মন্ত্রী বলেন, ‘বিধায়ক এই বাস চালুর বিষয়ে চেষ্টা করেছিলেন। মানুষ উপকৃত হবেন। চাহিদা বাড়লে আরও বেশি সংখ্যক বাস দেওয়া হবে।’ বিধায়ক বলেন, ‘এলাকার দাবি পূরণ হয়েছে। সহজেই শিলিগুড়ি ও তারাপীঠ যেতে পারবে বারুইপুরের মানুষ।

সম্পর্কিত সংবাদ