Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১১ হাজার কেজি নিষিদ্ধ বাজি ও মশলা সহ দত্তপুকুরে গ্রেপ্তার চার

নিষিদ্ধ বাজির বিরুদ্ধে ফের অভিযান চালাল দত্তপুকুর থানার পুলিস। উদ্ধার হল ১০ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি ও প্রায় ৪০০ কেজি বাজি তৈরির মশলা। নিষিদ্ধ বাজি তৈরি ও মশলা মজুত করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস।

১১ হাজার কেজি নিষিদ্ধ বাজি ও মশলা সহ দত্তপুকুরে গ্রেপ্তার চার
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: নিষিদ্ধ বাজির বিরুদ্ধে ফের অভিযান চালাল দত্তপুকুর থানার পুলিস। উদ্ধার হল ১০ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি ও প্রায় ৪০০ কেজি বাজি তৈরির মশলা। নিষিদ্ধ বাজি তৈরি ও মশলা মজুত করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতরা হল নজরুল ইসলাম, খোদা বক্স, ফিরোজ আলি ও আরিফুল হক। এর পিছনে আর কারা কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিস। এনিয়ে বারাসতের এসডিপিও বিদ্যাগর আজিঙ্কা আনন্ত বলেন, বিশেষ সূত্র মারফত খবর আসে যে, দত্তপুকুরের নীলগঞ্জে নিষিদ্ধ শব্দবাজি, মশলা এবং অতিরিক্ত মাত্রায় বাজি মজুত করা হয়েছে। তাই গত এক সপ্তাহ ধরে নীলগঞ্জের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। তাতেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বাজি ও বাজি তৈরির মশলা। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ