সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের কাপাসডাঙা পঞ্চায়েতে তিন কিমি ঢালাই রাস্তার কাজের শিলান্যাস হল। রাস্তাটি পথশ্রী-৪ প্রকল্পে তৈরি হবে। এদিন বিকেলে নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে কাজের শিলান্যাস করেন তৃণমূল নেত্রী শাওনি সিংহরায়। সেখানে তৃণমূলের মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক সভাপতি মহম্মদ গোলাম আকবরি, কাপাসডাঙা পঞ্চায়েতের প্রধান কবিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। রাস্তাটি তৈরি করতে ১কোটি ৮২লক্ষ ৫৬হাজার টাকা খরচ হবে।



