সংবাদদাতা, নাগরাকাটা: প্রথম স্ত্রীর মৃত্যু হয়েছিল সাত মাস আগে। এরপরই বড় একা হয়ে গিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। নিঃসঙ্গতা কাটাতে ফের বিয়ে করলেন আলিপুরদুয়ারের প্রাক্তন এই সাংসদ। প্রায় সাত মাস পর ১১ নভেম্বর আইনি বিয়ে সারেন তিনি।

গত ২৩ এপ্রিল প্রথম স্ত্রী মহিমা বারলার মৃত্যু হয়। দলগাঁও চা বাগানের দলমণি ডিভিশনের বাসিন্দা এবং ডিমডিমার সেন্ট মারিয়া গরেতি গার্লস হাইস্কুলের শিক্ষিকা মঞ্জু তিরকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বারলা। মহিমার বিয়োগের পর তিনি ও তাঁর পরিবার গভীর নিঃসঙ্গতায় ছিলেন। দৈনন্দিন জীবনেও নানা সমস্যা হচ্ছিল। খুব শীঘ্রই সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান জন বারলা। ইতিমধ্যেই ডুয়ার্সের রাজনৈতিক মহল থেকে বারলা-মঞ্জুর উদ্দেশে বহু শুভেচ্ছা বার্তা এসেছে।