Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রতিবাদ করে জেলে গেলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তাঁর সঙ্গেই জেলে যেতে হয়েছে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা সহ মোট পাঁচজনকে।

ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রতিবাদ করে জেলে গেলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তাঁর সঙ্গেই জেলে যেতে হয়েছে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা সহ মোট পাঁচজনকে। পাশাপাশি, ওই একই মামলায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে চুঁচুড়ার দুই কাউন্সিলার সহ মোট পাঁচজনকে। শনিবার পেট্রপণ্যের দাম বাড়ার বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছিলেন অসিতবাবু। সেই মিছিল চুঁচুড়ার পিপুলপাতিতে পৌঁছাতেই অভিষেকের উপর হামলার খবর আসে। তখনই পথ অবরোধ শুরু করেন অসিত সহ পুর প্রতিনিধিরা। পুলিশ অবরোধ তুলতে গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। রবিবার সকাল থেকেই জনপ্রতিনিধিদের একে একে আটক করতে শুরু করে চুঁচুড়া পুলিশ। খোঁজ করতে থানায় যান অসিতবাবু। তখনই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। অসিতবাবু বলেন, ‘গণতান্ত্রিকভাবে প্রতিবাদের জেরে জেলের নজির নেই। বিজেপি বিরোধী স্বরের উপরেও আইনের বুলডোজার চালাতে চাইছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ