Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রয়াত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সচিব কুশল দাস

প্রয়াত  সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সচিব জেনারেল কুশল দাস। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৬৫। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি

প্রয়াত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সচিব কুশল দাস
  • ১৩ মার্চ, ২০২৬ ১৮:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১৩ মার্চ: প্রয়াত  সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সচিব জেনারেল কুশল দাস। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৬৫। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুটবল প্রশাসক শাহি প্রভাকরণ তাঁর এক্স হ্যান্ডলে প্রথম কুশলের মৃত্যু সংবাদটি সামনে আনেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে। 

Advertisement

১২ বছর ফুটবল ফেডারেশনের সচিব পদে ছিলেন কুশল। তবে ২০২২ সালে শারীরিক অসুস্থতার কারণে তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান। ভারতে আয়োজিত  অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১০ সালে ফুটবল ফেডারেশনে যোগ দেওয়ার আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি এবং আইএমজি এর মত সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। ভারতীয় ফুটবলের বাণিজ্যিক উন্নয়নের ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। আইএসএল চালুর নেপথ্যেও জড়িয়ে আছে কুশলের নাম। কুশল সচিব থাকাকালীন ভারতীয় দল তিনবার এশিয়ান কাপে অংশগ্রহণ করেছিল। 

সম্পর্কিত সংবাদ