Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বর্তমান-এর প্রাক্তন সাংবাদিক প্রয়াত

বর্তমান-এর প্রাক্তন কর্মী সাংবাদিক নিখিলেশ রায়চৌধুরী প্রয়াত। গত কয়েক মাস ধরে তিনি বিবিধ রোগে আক্রান্ত ছিলেন।

বর্তমান-এর প্রাক্তন সাংবাদিক প্রয়াত
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমান-এর প্রাক্তন কর্মী সাংবাদিক নিখিলেশ রায়চৌধুরী প্রয়াত। গত কয়েক মাস ধরে তিনি বিবিধ রোগে আক্রান্ত ছিলেন। শেষ পর্বে তাঁর চিকিৎসা চলছিল হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানে তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে সেখানেই নিখিলেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬০। তাঁর স্ত্রী ও এক পুত্র বর্তমান। ওইদিনই হাওড়ার শিবপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিভিন্ন সংবাদপত্রের মতো নিখিলেশ বেশ কয়েক বছর বর্তমান পত্রিকার সম্পাদকীয় বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। সদা হাস্যময় ও স্পষ্ট বক্তা হিসাবে সহকর্মীদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা ছিল যথেষ্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ