Bartaman Logo
১৬ জুন, ২০২৬

বিমান দুর্ঘটনায় প্রয়াত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

বিমান দুর্ঘটনায় প্রয়াত হলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। জানা গিয়েছে, আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রায় সকল যাত্রীরই মৃত্যু হয়েছে।

বিমান দুর্ঘটনায় প্রয়াত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
  • ১২ জুন, ২০২৫ ২০:০৬
Prefer us on Google

আহমেদাবাদ: বিমান দুর্ঘটনায় প্রয়াত হলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। জানা গিয়েছে, আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রায় সকল যাত্রীরই মৃত্যু হয়েছে। এই বিমানেই ছিলেন রূপানি। যাত্রীদের তালিকায় তাঁর নামও রয়েছে। ফলে আশঙ্কা ছিলই। এরপর আজ, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিল। তিনি বলেন, আমাদের দলীয় নেতা তথা গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ওই বিমানেই ছিলেন। এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন। এটি বিজেপি এবং রূপানির পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এছাড়া বিজেপি সাংসদ সম্বিৎ পাত্রও এক্স-এ রূপানির মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেছেন। লিখেছেন, এই ঘটনায় শুধুমাত্র গুজরাতেরই নয় বরং ভারতীয় রাজনীতিতেও অপূরণীয় ক্ষতি হল। এই কঠিন সময়ে ঈশ্বর তাঁর পরিবার এবং অনুরাগীদের ধৈর্য এবং শক্তি প্রদান করুন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ