Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

খুনের হুমকি, পুলিশে নালিশ প্রাক্তন কোচের

অস্কার ব্রুজোঁর বিস্ফোরণ অব্যাহত। ইস্ট বেঙ্গল কর্তাদের বিরুদ্ধে নিত্যনতুন অভিযোগ করে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন লাল-হলুদের প্রাক্তনী।

খুনের হুমকি, পুলিশে নালিশ প্রাক্তন কোচের
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অস্কার ব্রুজোঁর বিস্ফোরণ অব্যাহত। ইস্ট বেঙ্গল কর্তাদের বিরুদ্ধে নিত্যনতুন অভিযোগ করে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন লাল-হলুদের প্রাক্তনী। এদিনের অভিযোগ আরও ভয়ংকর। অস্কারের অভিযোগ, তাঁকে ও পরিবারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ ও ভারতে অবস্থিত স্প্যানিশ দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বিষয়টি নিয়ে শেষ দেখতে চান স্প্যানিশ কোচ। তাঁর দাবি, শুধু তিনিই নন কোচিং স্টাফেদের বিরুদ্ধেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুৎসা রটানো চলছে। পাশাপাশি অস্কারের সহকারী আদ্রিয়ানোও এক্স হ্যান্ডলে পোস্ট করে খুনের হুমকির কথা জানান।

Advertisement

২৪ ঘণ্টা আগেই লাল-হলুদ কর্তাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অস্কার। এক কর্তার নাম না নিয়ে মাস্টার বলে লেখেন সামাজিক মাধ্যমে। এরপর একধাপ এগিয়ে শীর্ষ কর্তা দেবব্রত সরকারের নাম নিয়ে (নিতু) সরাসরি পোস্ট করেছিলেন অস্কার। তবে দেবব্রত সরকার পালটা মন্তব্যে নারাজ। কিন্তু অস্কারের থামার কোনও ইঙ্গিত নেই। তাঁর কোচিংয়েই আইএসএল চ্যাম্পিয়ন হয় ইস্ট বেঙ্গল। সদস্য-সমর্থকদের কাছে কার্যত নায়ক হয়ে উঠে ছিলেন তিনি। অস্কারের চুক্তি বাড়াতে মরিয়া ছিল ম্যানেজমেন্টও। কিন্তু চার মাসের মধ্যেই বদলে গেল পরিস্থিতি। সেই অস্কারই এখন লাল-হলুদে নায়ক থেকে ভিলেন। পাশাপাশি প্রাক্তনরাও বিরক্ত। অনেকেই মনে করছেন, ইস্ট বেঙ্গলের ফোকাস নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন স্প্যানিশ কোচ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ