Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬

কংগ্রেসে ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শংকরসিং বাঘেলা

ছিয়াশি বছর বয়সেও গুজরাতের রাজনীতিতে তাঁর জুড়ি মেলা ভার! তাঁকে পেতে মুখিয়ে থাকে সব দলই। রাজ্যের সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী শংকরসিং বাঘেলা আবারও কংগ্রেসে যোগ দিতে চলেছেন।

কংগ্রেসে ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শংকরসিং বাঘেলা
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গান্ধীনগর: ছিয়াশি বছর বয়সেও গুজরাতের রাজনীতিতে তাঁর জুড়ি মেলা ভার! তাঁকে পেতে মুখিয়ে থাকে সব দলই। রাজ্যের সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী শংকরসিং বাঘেলা আবারও কংগ্রেসে যোগ দিতে চলেছেন। সূত্রের খবর, হাতশিবিরে ফিরতে ইচ্ছাপ্রকাশ করেছেন এই অশীতিপর নেতা। আর গুজরাত কংগ্রেসও তাতে সম্মতি জানিয়েছে। এবার দিল্লির হাইকম্যান্ড ছাড়পত্র দিলেই বাঘেলা ফের যোগ দেবেন রাহুল গান্ধীর দলে। আসন্ন গান্ধীনগর পুরসভার নির্বাচনে প্রদেশ কংগ্রেস তাঁকে তারকা প্রচারক হিসাবে কাজে লাগানোর পরিকল্পনা করেছে। এই নিয়ে গুজরাতের প্রবীণ নেতা শক্তিকান্ত গোহিলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অপেক্ষা করুন। উপযুক্ত সময়েই সব জানতে পারবেন।’  গত শতাব্দীর সাতের দশকে জনসংঘ কর্মী হিসাবে রাজনীতিতে হাতেখড়ি বাঘেলার। ১৯৮০ সালে বিজেপি প্রতিষ্ঠার সময় প্রয়াত মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি রাজ্যে দলের ভিত শক্ত করেন। তবে অভ্যন্তরীণ কোন্দলের কারণে ১৯৯৬ সালে বিজেপি ছেড়ে ‘রাষ্ট্রীয় জনতা পার্টি’ প্রতিষ্ঠা করেন বাঘেলা। কংগ্রেসের সমর্থন নিয়ে ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলেন। এরপর নিজের দলকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেন। পরবর্তী দু’দশকে কখনও কেন্দ্রের মন্ত্রী, কখনও আবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন। তবে ২০১৭ সালে কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন তিনি।- ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ