Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সুন্দরবনের দখল হওয়া ১৬০০ হেক্টরে ম্যানগ্রোভ রোপণের উদ্যোগ বনমন্ত্রীর

সুন্দরবনে ১ হাজার ৬০০ হেক্টর জমি বেদখল হয়ে গিয়েছিল। সেখানে ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংস করে বেআইনিভাবে ভেড়ি নির্মাণ ইত্যাদি বেআইনি কাজ হয়েছে।

সুন্দরবনের দখল হওয়া ১৬০০ হেক্টরে ম্যানগ্রোভ রোপণের উদ্যোগ বনমন্ত্রীর
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে ১ হাজার ৬০০ হেক্টর জমি বেদখল হয়ে গিয়েছিল। সেখানে ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংস করে বেআইনিভাবে ভেড়ি নির্মাণ ইত্যাদি বেআইনি কাজ হয়েছে। সেই দখলদারি হটিয়ে জায়গাগুলি মুক্ত করে ম্যানগ্রোভ চারা রোপণ করা হবে। বৃহস্পতিবার ভাঙড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসে এ কথা জানান রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও। মন্ত্রী বলেন, ‘অক্টোবর থেকে ম্যানগ্রোভ চারা রোপণ করার উৎকৃষ্ট সময়। যেসব জায়গায় গাছ কাটা হয়েছিল সেখানে তখন বীজ বপণ করা হবে। এছাড়াও কিছু এলাকা অবৈধভাবে দখল হয়েছে। সেগুলিও পুনরুদ্ধার হবে।’ ম্যানগ্রোভ বসানো হলে বনাঞ্চলের আয়তন বাড়বে বলে আশাবাদী মন্ত্রী। এই দপ্তরের দায়িত্ব নেওয়ার পর সুন্দরবন সফরে এসেছিলেন তিনি। ঘুরে দেখেছিলেন দখল হওয়া জঙ্গল এলাকা। তারপর সেসব জায়গা দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। এদিনের অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশে মন্ত্রীর পরামর্শ, অবৈধভাবে গাছ কাটলে রুখে দাঁড়াতে হবে। গাছকে মায়ের মতো যত্ন করতে হবে। কেউ কাটতে এলে বাবা-মাকে বলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এগিয়ে আসতে হবে।  ভাঙড়ে বৃক্ষরোপণ উৎসবে উপস্থিত বনমন্ত্রী মনোজ ওঁরাও।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ