Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় বনমহোৎসবের উদ্বোধনে বনমন্ত্রী

খড়্গপুর বনবিভাগের উদ্যোগে বেলদায় বনমহোৎসব উদযাপিত হল।

বেলদায় বনমহোৎসবের উদ্বোধনে বনমন্ত্রী
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: খড়্গপুর বনবিভাগের উদ্যোগে বেলদায় বনমহোৎসব উদযাপিত হল। শুক্রবার বেলদা গঙ্গাধর অ্যাকাডেমিতে বৃক্ষরোপণ করে এই উৎসবের সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। অনুষ্ঠানে রাজ্যের অপর দুই মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া ও শ্রীকান্ত মাহাত, সাংসদ জুন মালিয়া, বিধায়ক অজিত মাইতি, অরূপ ধাড়া, দীনেন রায়, সূর্যকান্ত অট্ট, খড়্গপুরের মহকুমা শাসক পাতিল যোগেশ অশোকরাও, খড়্গপুরের অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ সেন, মহকুমা পুলিস আধিকারিক রিপন বল, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তপন প্রধান, খড়্গপুর বনবিভাগের ডিএফও মণীশ যাদব সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

অনুষ্ঠান মঞ্চে বনদপ্তরের অধীন ১৬টি বনসুরক্ষা কমিটির হাতে শেয়ার মানি বাবদ মোট ১কোটি ৭১লক্ষ ৯২ হাজার ৬৬১ টাকার চেক তুলে দেওয়া হয়। বিভিন্ন বনসুরক্ষা কমিটির সদস্যদের টর্চ সহ অন্য সামগ্রী দেওয়া হয়। সেইসঙ্গে পড়ুয়াদের নিয়ে প্রবন্ধ ও আঁকা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। মঞ্চে উপস্থিত অতিথিরা পুরস্কার তুলে দেন।
বনমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে জঙ্গলের সংখ্যা বেড়েছে। জঙ্গলে হাতি থেকে হরিণ, বাঘের সংখ্যাও বেড়েছে। কিন্তু মানুষ যেভাবে জঙ্গলে ঢুকে হাতিদের উত্যক্ত করছে, সেলফি তুলছে, এতে অনেক সময় হাতি ভয় পেয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। আগামী দিনে হাতিকে এভাবে উত্যক্ত করা হলে বনদপ্তরের তরফে ব্যবস্থা নেওয়া হবে। ঝাড়গ্রামের বাঁশতলায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনায় রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন বনমন্ত্রী।
মানস ভূঁইয়া বলেন, বাম আমলে তিন লক্ষ কোটি টাকার গাছ লুট হয়েছে। সেসময় বন ছেদন উৎসব হতো। আমাদের সরকারের আমলে বনমহোৎসব হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাছ লুট আটকেছেন। তিনি আদিবাসীদের পাট্টার ব্যবস্থা করেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার আইন বদল করে আদিবাসীদের অধিকার কেড়ে নিতে চাইছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ