সংবাদদাতা, আলিপুরদুয়ার: শিবরাত্রি উপলক্ষ্যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তী থেকে ভুটান পাহাড়ের চূড়ায় মহাকাল ধাম যাওয়ার পথে বনদপ্তর বিপুল পরিমাণ বর্জ্য পরিষ্কার করেছে। সেই বর্জ্য বক্সা কর্তৃপক্ষ আলিপুরদুয়ার পুরসভা এডব্লুএম প্রকল্পে পাঠিয়েছে। কিন্তু জঙ্গলে ভিতরে জয়ন্তী নদীর চর ও আশপাশের এলাকায় এখনও প্রচুর বর্জ্য রয়েছে পড়ে। তার ফলে ছড়াচ্ছে দূষণও। সেই বর্জ্য সম্পূর্ণভাবে পরিষ্কার না হওয়া পর্যন্ত আজ, শুক্রবার থেকে বনদপ্তর জয়ন্তী-মহাকাল ও জয়ন্তা-চূনিয়াঝোরা রুটে গাড়ি সাফারি বন্ধ রাখা হয়েছে।



