Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদেশি? নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আটক ব্যক্তিকেই, দায় রাষ্ট্রের নয়, জানাল কলকাতা হাইকোর্ট

বিদেশি সন্দেহে কোনো ব্যক্তিকে আটক করা হলে তাঁকেই নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সেই দায় রাষ্ট্রের নয়। এক্ষেত্রে ভোটার, প্যান ও আধার কার্ড, এমনকি জমি সংক্রান্ত নথিপত্রও নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য নয়।

বিদেশি? নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আটক ব্যক্তিকেই, দায় রাষ্ট্রের নয়, জানাল কলকাতা হাইকোর্ট
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদেশি সন্দেহে কোনো ব্যক্তিকে আটক করা হলে তাঁকেই নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সেই দায় রাষ্ট্রের নয়।  এক্ষেত্রে ভোটার, প্যান ও আধার কার্ড, এমনকি জমি সংক্রান্ত নথিপত্রও নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশি সন্দেহে বেআইনিভাবে আটকের এক মামলায় রায় দিয়ে এমনটাই জানাল হাইকোর্ট। ২০২৫ সালের অভিবাসন এবং বিদেশি আইন উল্লেখসহ আদালত জানিয়েছে, এক্ষেত্রে সন্দেহ দূর করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির। আদালত বা রাষ্ট্রের সেখানে কিছু করার নেই। 

Advertisement

সুমন মোল্লা নামের এক ব্যক্তির অভিযোগ ছিল, ১৮ জুন তাঁর ভাইপোকে বেআইনিভাবে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁকে রাখা হয়েছে ডিটেনশন শিবিরে। ভাইপো ভারতীয়—এটা প্রমাণ করতে মামলাকারী তাঁর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবই এবং দাদুর আমলের জমির দলিলসহ পারিবারিক অন্যান্য নথিও জমা দেন। বাবার সম্পর্কের এক আত্মীয়ের পাসপোর্টও জমা দেওয়া হয়। কিন্তু সেসব খারিজ করে দিয়েছে আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ