Bartaman Logo
২৪ জুন, ২০২৬

ইতিহাসে প্রথমবার, সোমনাথ মন্দিরের ৯০ মিটার উচ্চ শিখরে অনুষ্ঠিত হবে কুম্ভাভিষেক

গুজরাতের সোমনাথ মন্দির আগামী ১১ মে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। পালিত হবে আধ্যাত্মিক অনুষ্ঠান ‘সোমনাথ অমৃত পর্ব ২০২৬’।

ইতিহাসে প্রথমবার, সোমনাথ মন্দিরের ৯০ মিটার উচ্চ শিখরে অনুষ্ঠিত হবে কুম্ভাভিষেক
  • ১০ মে, ২০২৬ ০৮:৪২
Prefer us on Google

আমেদাবাদ, ১০ মে: গুজরাতের সোমনাথ মন্দির আগামী ১১ মে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। পালিত হবে আধ্যাত্মিক অনুষ্ঠান ‘সোমনাথ অমৃত পর্ব ২০২৬’। মন্দির পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবার প্রথমবারের মতো মন্দিরের ৯০ মিটার উচ্চ শিখরে অনুষ্ঠিত হবে পবিত্র কুম্ভাভিষেক।

Advertisement

এই বিশেষ অনুষ্ঠানে দেশের ১১টি বিশিষ্ট তীর্থস্থান থেকে সংগৃহীত পবিত্র জল এক বিশাল কুম্ভে ভরে বিশেষ প্রযুক্তির সাহায্যে ৯০ মিটার উঁচু শিখরে তোলা হবে। আধুনিক ক্রেনের মাধ্যমে সেই কুম্ভ শিখরে পৌঁছে দেওয়া হবে। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুরোহিতরা সম্পন্ন করবেন কুম্ভাভিষেকের পবিত্র আচার আচরণ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রথমে সোমনাথ মহাদেবের মহাপূজায় অংশ নেবেন এবং তারপর এই ঐতিহাসিক আচার অনুষ্ঠানের সূচনা করবেন। 

দক্ষিণ ভারতের বহু প্রাচীন মন্দিরে প্রতি ১০ থেকে ১২ বছর অন্তর কুম্ভাভিষেকের প্রচলন থাকলেও, সোমনাথ মন্দিরের ইতিহাসে এই প্রথমবার এমন আচার পালিত হতে চলেছে। ফলে এই অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে ভক্ত ও পুরোহিত সমাজের মধ্যে উৎসাহ তুঙ্গে।

‘সোমনাথ এবং ভারতের অজেয় চেতনা’ শীর্ষক এক নিবন্ধে প্রধানমন্ত্রী স্বয়ং লিখেছেন, ‘২০২৬-এর শুরুর দিকে সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দিতে আমি সেখানে গিয়েছিলাম। সোমনাথ মন্দিরে প্রথম হামলার হাজার বছর উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল ওই অনুষ্ঠান। ১১ মে আমি আবার সোমনাথে যাব। এবারের উপলক্ষ্য দেশের তৎকালীন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের হাতে নবগঠিত মন্দিরটির উদ্বোধনের ৭৫ বছর উদযাপন। অর্ধবর্ষেরও কম সময়ের মধ্যে সোমনাথ সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপনে যোগ দিতে পারা আমার কাছে সৌভাগ্যের। ধ্বংসাবশেষ থেকে এই মন্দির যেভাবে নতুন সাজে সেজে উঠেছে, তাকে ধ্বংস থেকে সৃষ্টির এক অসাধারণ যাত্রা বলা যায়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ