Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ফুটবলার টাইগার

এবার পেশাদার ফুটবলের ময়দানে অভিনেতা টাইগার শ্রফ। পর্দায় অ্যাকশন অবতারে একাধিকবার প্রশংসা কুড়িয়েছেন তিনি

ফুটবলার টাইগার
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• এবার পেশাদার ফুটবলের ময়দানে অভিনেতা টাইগার শ্রফ। পর্দায় অ্যাকশন অবতারে একাধিকবার প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়েছে নানামহলে। পাশাপাশি মার্শাল আর্টস থেকে নাচ— সবক্ষেত্রেই তিনি অনবদ্য। এবার ফুটবলের ময়দানেও চমক দিতে চলেছেন টাইগার। সূত্রের খবর, ডুরান্ড কাপে মুম্বই এফসির হয়ে ম্যাচ খেলবেন টাইগার। ইতিমধ্যে ম্যাচের জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন নায়ক। টিমের বাকিদের সঙ্গে নিয়মিত অনুশীলনে হাজির থাকছেন তিনি। জানা গিয়েছে, আগামী ৩০ জুলাই মুম্বই এফসি স্কোয়াড শিলং রওনা দিচ্ছে। সেই দলে থাকছেন টাইগার। ফুটবলের ময়দানে অভিনেতাকে দেখার জন্য আগ্রহী অনুরাগীরা। সবকিছু ঠিক থাকলে দলের একাধিক ম্যাচে তিনি খেলতে পারেন বলে জল্পনা।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ