Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফুটবল বিশ্বকাপের ড্র ৫ ডিসেম্বর

আগামী বছর ১১ জুন ঢাকে কাঠি পড়বে ফুটবল বিশ্বকাপের। আমেরিকার পাশাপাশি মেক্সিকো ও কানাডাতে আয়োজিত হবে বেশকিছু ম্যাচ।

ফুটবল বিশ্বকাপের ড্র ৫ ডিসেম্বর
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: আগামী বছর ১১ জুন ঢাকে কাঠি পড়বে ফুটবল বিশ্বকাপের। আমেরিকার পাশাপাশি মেক্সিকো ও কানাডাতে আয়োজিত হবে বেশকিছু ম্যাচ। এবারই প্রথমবার আয়োজিত হবে ৪৮ দলের বিশ্বকাপ। ইতিমধ্যে ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে ১৩টি দল। এবার ফিফার তরফ থেকে বিশ্বকাপের ড্রয়ের দিন ঘোষণা করা হল। চলতি বছরের ৫ ডিসেম্বর সেই অনুষ্ঠান হবে লাস ভেগাস স্কোয়ারে। উল্লেখ্য, ১৯৯৪ সালে শেষবার মার্কিন মুলুকে বসেছিল বিশ্বকাপের আসর। সেবার গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয় লাস ভেগাসের কনভেনশন সেন্টারে। এবার মেক্সিকো ও কানাডায় এই ড্র আয়োজনের কথা ভাবা হলেও, শেষ পর্যন্ত আমেরিকার মঞ্চেই শিলমোহর পড়ে। ফিফার তরফ থেকে অবশ্য এখনও অনুষ্ঠানিকভাবে ভেন্যু নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। ২০২৬ বিশ্বকাপই হতে চলেছে লায়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। ইতিমধ্যেই টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছে ২০২২ চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। অন্যদিকে, আগামী ৫ সেপ্টেম্বর আর্মেনিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের অভিযান শুরু করবে পর্তুগাল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ