Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিক্ষোভের জের, দিল্লির বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি নিয়ন্ত্রণে জারি অধ্যাদেশ

ইচ্ছেমতো মাত্রাতিরিক্ত ফি নেওয়া হচ্ছে রাজধানীর বেসরকারি স্কুলগুলিতে। এখানেই শেষ নয়। ফি বাকি পড়লে  স্কুলের খাতা থেকে সংশ্লিষ্ট পড়ুয়াদের নাম বাতিল করে দেওয়া হচ্ছে।

বিক্ষোভের জের, দিল্লির বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি নিয়ন্ত্রণে জারি অধ্যাদেশ
  • ১১ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: ইচ্ছেমতো মাত্রাতিরিক্ত ফি নেওয়া হচ্ছে রাজধানীর বেসরকারি স্কুলগুলিতে। এখানেই শেষ নয়। ফি বাকি পড়লে  স্কুলের খাতা থেকে সংশ্লিষ্ট পড়ুয়াদের নাম বাতিল করে দেওয়া হচ্ছে। কাউকে আবার ক্লাস থেকে বের করেও দেওয়া হয়েছে। এমনই অভিযোগে সম্প্রতি দিল্লির একাধিক জায়গায় ব্যাপক বিক্ষোভ দেখান পড়ুয়াদের অভিভাবকরা। এর জেরেই নড়েচড়ে বসেছে দিল্লির সরকার। বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধিতে রাশ টানতে জারি হল অধ্যাদেশ। মঙ্গলবারের বৈঠকে এই অধ্যাদেশে অনুমোদন দিয়েছে দিল্লির মন্ত্রিসভা।

Advertisement

সংশ্লিষ্ট অধ্যাদেশে একটি সুনির্দিষ্ট পরিকাঠামো তৈরি করে দেওয়া হয়েছে। যা বেসরকারি স্কুলগুলিতে ফি নির্ধারণ থেকে শুরু করে এই সংক্রান্ত যাবতীয় বিষয়ে স্বচ্ছতা আনবে বলে দাবি করা হয়ছে। এক্ষেত্রে পুরো বিষয়টির তদারকি করতে ত্রিস্তরীয় অর্থাৎ স্কুল, জেলা ও রাজ‌্যস্তরে নির্দিষ্ট কমিটি থাকবে। অধ্যাদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনও পড়ুয়া ফি দিতে না পারলে স্কুলগুলি জরিমানা চাপাতে পারবে না। এমনকী পড়ুয়াদের পরীক্ষার ফলাফল আটকে রাখা, রোল নম্বর বাতিল করে দেওয়া কিংবা তাদের প্রকাশ্যে অপমান করা যাবে না।
মন্ত্রিসভার অনুমোদনের পর অধ্যাদেশটি লেফটেন্যান্ট গভর্নরের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি অনুমোদন জানালেই অবিলম্বে তা কার্যকর হবে। বিধানসভায় এইসংক্রান্ত বিল না পাশ হওয়া পর্যন্ত অধ্যাদেশটি বলবৎ থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ