Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সাড়ে ৪ ঘণ্টা দেরিতে বিমান, ক্ষোভ

ইন্ডিগো সংস্থার ৬-ই ২৪১৫ বিমান কলকাতা থেকে ছাড়ার কথা ছিল মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে। কিন্তু বিমানবন্দরে যাত্রীদের সাড়ে চার ঘণ্টা বসিয়ে রাখার পর বিমান ছাড়ল ভোর ৩টা ১ মিনিটে

সাড়ে ৪ ঘণ্টা দেরিতে বিমান, ক্ষোভ
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিগো সংস্থার ৬-ই ২৪১৫ বিমান কলকাতা থেকে ছাড়ার কথা ছিল মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে। কিন্তু বিমানবন্দরে যাত্রীদের সাড়ে চার ঘণ্টা বসিয়ে রাখার পর বিমান ছাড়ল ভোর ৩টা ১ মিনিটে। কেন বিমান ছাড়তে দেরি হচ্ছে, এই সময়ের মধ্যে তা কোনওভাবেই জানানো হয়নি যাত্রীদের। যা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন বিমান যাত্রীরা। গত কয়েকদিন ধরে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা নিয়ে যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এই আবহে এবার আরও একটি বিমান সংস্থাকে নিয়ে যাত্রীদের অভিযোগ উঠল। সাড়ে চার ঘণ্টা যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষা করলেন। কেন বিমান ছাড়তে দেরি হচ্ছে, তার কারণ জানানো হয়নি বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অভিযোগ জানান যাত্রীরা। সূত্রের খবর, দিল্লিতে আবহাওয়া খারাপ থাকার কারণে সমস্যা হয়েছে। এই তথ্য কেন যাত্রীদের সময়মতো জানানো হয়নি, সেই প্রশ্নটাই তুলে দিয়েছেন যাত্রীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ