Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিমান সেবিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার সহকর্মী

বিমান সেবিকাকে ধর্ষণের অভিযোগ তাঁরই সহকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। ইতিমধ্যেই অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের বাড়ি মীরা রোড এলাকায়।

বিমান সেবিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার সহকর্মী
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: বিমান সেবিকাকে ধর্ষণের অভিযোগ তাঁরই সহকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। ইতিমধ্যেই অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের বাড়ি মীরা রোড এলাকায়।  রবিবার নবঘর থানার সিনিয়র ইনসপেক্টর ধীরজ কোলি জানিয়েছেন, ওই মহিলা ও অভিযুক্ত দু’জনেই একই বিমান সংস্থার ক্রু মেম্বার। গত মাসে কর্মসূত্রে তাঁরা লন্ডন গিয়েছিলেন। সেখান থেকে একসঙ্গে মুম্বই ফেরেন। দু’জনেই মীরা রোড এলাকায় আলাদা আলাদা বাড়িতে থাকেন। ২২ বছরের তরুণী অভিযোগপত্রে জানিয়েছেন, ২৯ জুন লন্ডন থেকে মুম্বই বিমানবন্দরে পৌঁছন। ফেরার পথে অভিযুক্ত তাঁকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে আর কেউ ছিল না। সেই সুযোগে বিমান সেবিকাকে ধর্ষণ করা হয়। তরুণীর অভিযোগে ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ধর্ষণ ও ফৌজদারি ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিস। তদন্তকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ