Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রয়াত ফরাক্কার পাঁচবারের বিধায়ক, শোকপ্রকাশ অভিষেকের

বঙ্গ রাজনীতির এক বর্ণময় চরিত্র মইনুল হক। ফরাক্কা অঞ্চলে আজীবন দাপটের সঙ্গে রাজনীতি করেছেন তিনি। ১৯৯৬ সাল থেকে ২০২১ পর্যন্ত দীর্ঘ ২৫ বছর সেখানকার বিধায়ক ছিলেন মইনুল হক।

প্রয়াত ফরাক্কার পাঁচবারের বিধায়ক, শোকপ্রকাশ অভিষেকের
  • ২ নভেম্বর, ২০২৫ ১৫:১১
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: বর্ষীয়ান রাজনীতিবিদ মইনুল হক প্রয়াত। মুর্শিদাবাদের ফরাক্কা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে টানা পাঁচবার বিধানসভা নির্বাচিত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। গতকাল, শনিবার রাত ৩টে নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। আজ, রবিবার ফরাক্কার তিলডাঙায় হবে জানাজা। বর্ষীয়ান এই রাজনীতিবিদের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বঙ্গ রাজনীতির এক বর্ণময় চরিত্র মইনুল হক। ফরাক্কা অঞ্চলে আজীবন দাপটের সঙ্গে রাজনীতি করেছেন তিনি। ১৯৯৬ সাল থেকে ২০২১ পর্যন্ত দীর্ঘ ২৫ বছর সেখানকার বিধায়ক ছিলেন মইনুল হক। একসময় সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সম্পাদকও ছিলেন। বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন এই বিধায়ক। চিকিৎসা চলছিল কলকাতায়। কিন্তু সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হলো না তাঁর।
১৯৯৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএম বিধায়ক আবুল হাসনাৎ খানকে হারিয়ে ফরাক্কার আসনটি ছিনিয়ে নেন মইনুল হক। তারপর টানা ছ’বার এই আসনে তাঁকে প্রার্থী করে কংগ্রেস। তার মধ্যে পাঁচবার জিতেছেন। কিন্তু ২০২১ সালে হেরে যান। গত বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের মনিরুল ইসলাম। এরপরে দলবদল করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। ২০২১ সালের সেপ্টেম্বরের শেষদিকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ