Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ির সীমানা নিয়ে বিবাদ, জখম একই পরিবারের পাঁচজন

বাড়ির সীমানা নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ। ধারালো অস্ত্রের কোপে একই পরিবারের জখম পাঁচ। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রামে।

বাড়ির সীমানা নিয়ে বিবাদ, জখম একই পরিবারের পাঁচজন
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাড়ির সীমানা নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ। ধারালো অস্ত্রের কোপে একই পরিবারের জখম পাঁচ। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রামে। জখমরা হলেন মেজো ভাই ইব্রাহিম আলি ও তাঁর ছেলে মাজারুল হক, বউমা আঞ্জারা বিবি ও জোসনারা খাতুন সহ এক তরুণ রব্বানী আলি। মেজো ভাই ইব্রাহিম ও সেজো ভাই আব্দুল রহিমের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিবাদ চলছিল। ইব্রাহিম আগেই পাকা বাড়ি তৈরি করেছেন। রহিম পাকা বাড়ি দেওয়ার জন্য এদিন দড়ি টেনে মাপজোখ করছিলেন। সেই সময় সীমানা নির্ধারণ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। এরপর তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। 

Advertisement

অভিযোগ, রহিম ও তার পরিবারের লোকেরা ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিমের পরিবারের উপর হামলা চালায়। অস্ত্রের আঘাতে পাঁচ জন গুরুতর জখম হন। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে আশঙ্কাজনক অবস্থায় মাজারুল ও তাঁর স্ত্রী আঞ্জারা বিবি ও রব্বানী কে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত রহিম ও তার পরিবারের লোকেরা পলাতক। জখম ইব্রাহিম বলেন, আমরা ছয় ভাই। বাস্তুভিটা মাপজোখ করে সবাই বাড়ি তুলেছে। সীমানায় পিলার দেওয়া ছিল। রহিম রাতারাতি পিলার সরিয়ে দেয়। এদিন দড়ি দিয়ে মাপজোখ করছিলাম। আমি তার দিকে জমি পাব। দুপুরে নামাজ পড়তে যাওয়ার সময় রহিম ও তার পরিবারের লোকেরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আমার পরিরারের পাঁচ জনকে জখম করেছে। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছি। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, অভিযোগ হয়েছে। পুলিস তদন্তে নেমেছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ