Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের মুর্শিদাবাদে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার ধুমারপাহাড় এলাকায় অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ।

ফের মুর্শিদাবাদে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি
  • ৭ জুন, ২০২৬ ০৯:৫৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার ধুমারপাহাড় এলাকায় অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, পরিবারের প্রধান উজির আলি প্রায় ১৩ বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এবং পরে সাগরদিঘির ধুমারপাহাড় এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

Advertisement

জানা গিয়েছে, তিনি দক্ষিণ ভারতে রাজমিস্ত্রীর কাজ করতেন। সেই আয়ের অর্থে ধুমারপাহাড় এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে সেখানে বসবাসের পাশাপাশি তিনি ভোটার কার্ড ও আধার কার্ডসহ বিভিন্ন ভারতীয় পরিচয়পত্রও সংগ্রহ করেন। তদন্তে বিষয়টি সামনে আসার পর পুলিশ অভিযান চালিয়ে পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বিএসএফের সঙ্গে সমন্বয় করা হবে।

এদিকে রাজ্যে ‘অনুপ্রবেশ’ ইস্যু আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই মন্তব্যের পর সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ