Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ম্যাজিক পেন দিয়ে ‘ক্যানসেলড চেক’, লক্ষাধিক টাকার প্রতারণায় ধৃত পাঁচ

লোনের জন্য নথি নেওয়ার নাম করে চেকে ম্যাজিক পেন দিয়ে ‘ক্যানসেলড’ লিখে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল। বাগনান থানার পুলিশ এই ঘটনায় ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল অভিজিৎ ঘোষ, সুব্রত খামরুই, বিশ্বনাথ দাস ওরফে অমলকৃষ্ণ মণ্ডল, প্যাট্রিক লিওন স্মিথ ওরফে গ্যাভেন এবং চন্দন রায় ওরফে সুপ্রভাত দত্ত।

ম্যাজিক পেন দিয়ে ‘ক্যানসেলড চেক’,  লক্ষাধিক টাকার প্রতারণায় ধৃত পাঁচ
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: লোনের জন্য নথি নেওয়ার নাম করে চেকে ম্যাজিক পেন দিয়ে ‘ক্যানসেলড’ লিখে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল। বাগনান থানার পুলিশ এই ঘটনায় ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল অভিজিৎ ঘোষ, সুব্রত খামরুই, বিশ্বনাথ দাস ওরফে অমলকৃষ্ণ মণ্ডল, প্যাট্রিক লিওন স্মিথ ওরফে গ্যাভেন এবং চন্দন রায় ওরফে সুপ্রভাত দত্ত। তাদের বিরুদ্ধে পুলিশ একাধিক ধারায় ধারায় মামলা রুজু করেছে। বিশ্বনাথ দাস বর্তমানে পুলিশ হেপাজতে এবং বাকি চারজন জেল হেপাজতে আছে।  গত ১৪ সেপ্টেম্বর বাগনান থানার খাদিনান এলাকার বাসিন্দা গোলাম কাদার পুলিশের কাছে এই অভিযোগ করেন। সেখানে তিনি জানান, জরুরি ঋণের প্রয়োজনে তাঁর ছেলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে। সেই সময় তারা কোনও নথি ছাড়াই ঋণ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে অভিযুক্তদের মধ্যে একজন বাড়িতে এসে একটি ‘ক্যানসেলড চেক’ দিতে বলে। গোলাম কাদারের অভিযোগ, তাঁর ছেলে চেক দিলে ওই বাক্তি ম্যাজিক পেন ব্যবহার করে চেকের উপর ‘ক্যানসেলড’ শব্দটি লেখেন। ম্যাজিক পেনে লেখার কারণে পরে ‘ক্যানসেলড’ শব্দটি মুছে যায়। তখন অভিযুক্তরা চেকে অ্যামাউন্টের জায়গায় ১ লক্ষ ৮৬ হাজার টাকা লিখে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেয়। 

Advertisement

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে অভিজিৎ ঘোষ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরে বিভিন্ন সময় নানা জায়গা থেকে বাকি অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করে এবং সমস্ত টাকা উদ্ধার হয়। হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশের এক কর্তা জানান, জিজ্ঞাসাবাদে ধৃতরা তাদের দোষ স্বীকার করার পাশাপাশি জানিয়েছে, এই কৌশলে অর্থাৎ ম্যাজিক পেন ব্যবহার করে তারা উত্তর ২৪ পরগনার শ্যামনগর, বর্ধমানের রায়না, মূর্শিদাবাদের লালবাগ, নদীয়ার মাজদিয়া সহ আরও কয়েকটি জায়গায় প্রতারণা চালিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ