Bartaman Logo
২১ জুন, ২০২৬

তিব্বতে প্রথম দফার মানসরোবর যাত্রীরা

তিব্বতে কৈলাস মানসরোবর যাত্রার প্রথম ব্যাচ ৪৪ পুণ্যার্থী নিয়ে শুরু হল। সিকিমের গভর্নর পুণ্যার্থীদের মঙ্গল কামনা করেন। বিস্তারিত পড়ুন।

তিব্বতে প্রথম দফার মানসরোবর যাত্রীরা
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গ্যাংটক: চলতি বছরের কৈলাস মানসরোবর যাত্রার প্রথম ব্যাচ ঢুকল তিব্বতে। শনিবার সিকিমের নাথু লা হয়ে তিব্বতের মানসরোবরের উদ্দেশে পাড়ি দেন ৪৪ জন পুণ্যার্থী। এদিন দুই দেশের সীমান্তে সিকিমের গভর্নর ওমপ্রকাশ মাথুর, রাজ্যের পর্যটনমন্ত্রী সেরিং থেনদুপ ভুটিয়া উপস্থিত হয়ে পুণ্যার্থীদের মঙ্গল কামনা করেন। ওই তীর্থযাত্রীদের মধ্যে বিহার, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাব, তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং ওড়িশার ৩২ জন পুরুষ ও ১২ জন মহিলা রয়েছেন। যাত্রা শুরুর আগে সিকিমের মুখ্যসচিব আর তেলাং নিজে স্বাস্থ্য পরিষেবা, জল, বিদ্যুৎ, ট্রাফিক সহ সবরকম প্রয়োজনীয় পরিষেবা খতিয়ে দেখেন। 

Advertisement

তিনি বলেন, ‘সব তীর্থযাত্রীদের ডাক্তারি পরীক্ষা হয়েছে। তাঁদের মধ্যে ৩০ থেকে ৭০ বছর বয়সিরা রয়েছেন। তাঁরা যাতে সুষ্ঠুভাবে যাত্রা সম্পূর্ণ করেন সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেইমতোই প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে।’  

Advertisement
সম্পর্কিত সংবাদ