Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঙালির জন্য সুখবর, বাজারে আসতে চলেছে মরশুমের প্রথম ইলিশ, দাম কত?

অপেক্ষার অবসান। বাজারে এলো মরশুমের প্রথম ইলিশ। একদিনের ফিশিংয়ে প্রায় ৩০ টন ইলিশ বাজারে এসেছে। সোমবার সকালে নামখানার খেয়াঘাটে ২৫টি ট্রলার ইলিশ নিয়ে ফিরে এসেছে।

বাঙালির জন্য সুখবর, বাজারে আসতে চলেছে মরশুমের প্রথম ইলিশ, দাম কত?
  • ১৬ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: অপেক্ষার অবসান। বাজারে এলো মরশুমের প্রথম ইলিশ। একদিনের ফিশিংয়ে প্রায় ৩০ টন ইলিশ বাজারে এসেছে। সোমবার সকালে নামখানার খেয়াঘাটে ২৫টি ট্রলার ইলিশ নিয়ে ফিরে এসেছে। মৎস্যজীবীরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকার কারণে ট্রলারগুলি ভালো ইলিশ পেয়েছে। ধীরে ধীরে আরও ট্রলার মাছ নিয়ে ঘাটে ফিরছে। 

Advertisement

এ বিষয়ে এক মৎস্যজীবী নারায়ণ দাস বলেন, ‘দীর্ঘ দুমাস ধরে নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি ছিল। ১৪ জুন সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। এদিন গভীর রাত থেকেই সুন্দরবন অঞ্চলের প্রায় ৪০ শতাংশ ট্রলার ইলিশ মাছ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। একদিনের মধ্যেই বেশ কয়েকটি ট্রলার ভালো ইলিশ মাছ পেয়েছে। মাছের ওজনও ভালো। বেশিরভাগ ইলিশ মাছ ৬০০ গ্রাম থেকে এক কিলো ওজনের মধ্যে রয়েছে। প্রথম ইলিশ বাজারে আশায় ভালো দামও পাওয়া যাবে।’

কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, ‘ফিরে আসা ট্রলারগুলি এক থেকে দেড় টন করে ইলিশ মাছ পেয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে তা সম্ভব হয়েছে। আবহাওয়া যদি এরকমই থাকে, তাহলে আগামী কয়েকদিনের মধ্যে বাজারে পর্যাপ্ত পরিমাণের ইলিশ মাছ আসার সম্ভাবনা তৈরি রয়েছে।’ এবার বাজারে ইলিশের দাম কেমন হবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথম দিকে হয়তো মাছের দাম একটু বেশি থাকবে। তবে পর্যাপ্ত পরিমাণের ইলিশ মাছ বাজারে চলে এলে তা অনেকটাই কমে যাবে। আশা করা যায় প্রথম পর্যায়ে পাইকারি বাজারে  ৬০০ গ্রাম ইলিশের দাম হতে পারে ৮০০ টাকা কিলো, ৮০০ গ্রামের দাম ১১০০ টাকা ও এক কিলো ওজনের ইলিশের দাম হতে পারে দেড় হাজার টাকা কিলো।’

Advertisement
সম্পর্কিত সংবাদ