Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায় জনবহুল এলাকায় আগুন, আতঙ্ক

রবিবার দুপুরে ভগবানগোলা থানার বর্ষাতিগোলার জনবহুল এলাকায় একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিস ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

ভগবানগোলায় জনবহুল এলাকায় আগুন, আতঙ্ক
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: রবিবার দুপুরে ভগবানগোলা থানার বর্ষাতিগোলার জনবহুল এলাকায় একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিস ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে বাড়িটির আসবাবপত্র সহ বেশকিছু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

Advertisement

ভগবানগোলা থানার এক পুলিস আধিকারিক বলেন, কীভাবে ওই বাড়িতে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। দমকল কর্মীদের তৎপরতায় আগুন অন্যত্র ছড়াতে পারেনি।
ভগবানগোলা থানার জনবহুল এলাকা বর্ষাতিগোলা। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ স্থানীয় বাসিন্দারা এলাকার একটি বাড়ির তিনতলার ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। জনবহুল এলাকায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ছোটাছুটি শুরু করেন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ভগবানগোলা থানায় খবর দেন। পুলিস ঘটনাস্থলে আসে। কিছুক্ষণ পরেই লালবাগ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের সঙ্গে পুলিস ও স্থানীয় বাসিন্দারা হাত লাগান।
ভগবানগোলা-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আহসানুর রহমান বাপন বলেন, জনবহুল এলাকায় আগুন ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে দমকল, পুলিস ও এলাকাবাসীর তৎপরতায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দমকল কর্মী প্রভাত সরকার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এসি থেকে আগুন লেগেছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ