Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জাকার্তার বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড, হত ২০

হংকংয়ের বহুতলে আগুন লাগার ঘটনায় ১৬০ জনের মৃত্যুর স্মৃতি এখনও ফিকে হয়নি। এরই মধ্যে বিধ্বংসী আগুন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়।

জাকার্তার বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড, হত ২০
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জাকার্তা: হংকংয়ের বহুতলে আগুন লাগার ঘটনায় ১৬০ জনের মৃত্যুর স্মৃতি এখনও ফিকে হয়নি। এরই মধ্যে বিধ্বংসী আগুন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। সেখানকার একটি আটতলা বিল্ডিংয়ে আগুন লাগে। অগ্নিকাণ্ডে রাত পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। উদ্ধারকারী দলের সদস্যদের অনুমান, অগ্নিদগ্ধ বিল্ডিংয়ে এখনও অনেকে আটকে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তদন্ত চলছে। 

Advertisement

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাত্য পুর্নোমো কোনড্রো জানান, এদিন দুপুর নাগাদ দোতলায় প্রথম আগুন লাগে। দেখতে দেখতে তা উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে কালো ধোয়ায় ঢেকে যায় চারিদিক। সেই সময় মধ্যাহ্নভোজের বিরতি চলছিল। ফেলে বহু কর্মী খাওয়া-দাওয়ায় ব্যস্ত ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁদের গ্রাস করে আগুনের লেলিহান শিখা। কোনড্রোর কথায়, ‘উদ্ধারকাজ দ্রুত শেষ করাই আমাদের প্রধান লক্ষ্য।’ সংবাদমাধ্যমে অগ্নিকাণ্ডের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, আগুন নেভানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। বাকিরা উদ্ধারকাজে ব্যস্ত। বিল্ডিং থেকে বেরিয়ে আসছে একের পর এক নিথর দেহ। এরইমধ্যে অস্থায়ী মই ব্যবহার করে বিভিন্ন তলা মানুষ নামিয়ে আনার চেষ্টা চলে।  দমকলের তৎপরতা। মঙ্গলবার জাকার্তায়। -এএফপি

Advertisement
সম্পর্কিত সংবাদ