Bartaman Logo
১০ জুন, ২০২৬

মুম্বইয়ের বহুতলে আগুন, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ৯

মুম্বইয়ের যোগেশ্বরীতে ১৪ তলার বহুতলে অগ্নিকাণ্ড। খবর পেয়েই দমকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আগুনে কেই দগ্ধ না হলেও প্রবল ধোঁয়ায় ১৭ জন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন।

মুম্বইয়ের বহুতলে আগুন, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ৯
  • ২৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মুম্বইয়ের যোগেশ্বরীতে ১৪ তলার বহুতলে অগ্নিকাণ্ড। খবর পেয়েই দমকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আগুনে কেই দগ্ধ না হলেও প্রবল ধোঁয়ায় ১৭ জন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। তাঁদের মধ্যে ন’জনকে স্থানীয় সরকারি হাসপাতালে ভরতি করা হয়। বাকি আটজনকে পরীক্ষানিরাক্ষার পর ছেড়ে দেওয়া হয়। 

Advertisement

বৃহস্পতিবার বেলা ১০টা ৫০ নাগাদ গান্ধী স্কুলের কাছে জেএনএস বিজনেস সেন্টারে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। মূলত ১০ তলা থেকে ১৪ তলার মধ্যে আগ্নিকাণ্ড ঘটে। এর জেরে পঞ্চম তলা থেকে বৈদ্যুতিক সরবরাহও বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১২টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ওই বহহুতল থেকে দুই মহিলা সহ ২৭ জনকে উদ্ধার করেন দমকল কর্মীরা। বহুতলের বেশিরভাগ অ্যাপার্টমেন্টেই কাচের জানালা দেওয়া। সে কারণেই বদ্ধ ঘরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। পরে ১২ ও ১৪ তলার কাচের জানালা ভেঙে ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড। 

Advertisement
সম্পর্কিত সংবাদ