Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উপ নির্বাচনের ভোট গণনার দিন নির্বাচন কমিশনের অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্য

সপ্তাহের প্রথম কাজের দিন। চরম ব্যস্ততা। অন্যদিকে নদীয়ার কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচনের ভোট গণনা চলছে। কড়া নজরদারি রয়েছে

উপ নির্বাচনের ভোট গণনার দিন নির্বাচন কমিশনের অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্য
  • ২৩ জুন, ২০২৫ ১৪:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিন। চরম ব্যস্ততা। অন্যদিকে নদীয়ার কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচনের ভোট গণনা চলছে। কড়া নজরদারি রয়েছে। এর মাঝেই বিপত্তি। আচমকাই নির্বাচন কমিশনের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আজ, সোমবার উপ নির্বাচনের ভোট গণনার সময়েই জানা যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের দোতলায় ডেটা সেন্টার রুমে আগুন লেগেছে। কালো ধোঁয়া ও পোড়া গন্ধের জেরে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা।

Advertisement

আতঙ্কে অফিস থেকে কর্মচারীরা বাইরে বেরিয়ে যান। খবর দেওয়া হয় দমকলে। যদিও অফিসের অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনেন কয়েকজন কর্মী। দমকল গিয়েছে ঘটনাস্থলে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা। সূত্রের খবর, ওই ডেটা সেন্টারের রুমের উপরেই রয়েছে নির্বাচন কমিশনের দপ্তর। কোনও গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে নষ্ট হয়ে গিয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলে ফের অফিসে প্রবেশ করেন কর্মচারীরা। যদিও এই ঘটনার জেরে ভোটগণনায় কোনও প্রভাব পড়বে না। এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।

Advertisement
সম্পর্কিত সংবাদ