Bartaman Logo
৯ জুন, ২০২৬

ওড়িশার রেশ না কাটতেই ফের তিরুবন্তপুরমের সরকারি মেডিকেল কলেজে আগুন

ওড়িশার কটকের পর এবার দক্ষিণের তিরুবন্তপুরমের সরকারি মেডিকেল কলেজে আগুন। জানা গিয়েছে, মঙ্গলবার হাসপাতালটির সার্জিক্যাল আইসিইউতে একটি ভেন্টিলেটরে শর্ট সার্কিট থেকে আগুন লাগে

ওড়িশার রেশ না কাটতেই ফের তিরুবন্তপুরমের সরকারি মেডিকেল কলেজে আগুন
  • ১৭ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

তিরুবন্তপুরম, ১৭ মার্চ: ওড়িশার কটকের পর এবার দক্ষিণের তিরুবন্তপুরমের সরকারি মেডিকেল কলেজে আগুন। জানা গিয়েছে, মঙ্গলবার হাসপাতালটির সার্জিক্যাল আইসিইউতে একটি ভেন্টিলেটরে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তরিঘড়ি খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ইঞ্জিন। প্রথম তলায় অবস্থিত সার্জিক্যাল আইসিইউ থেকে রোগীদের অন্যত্র নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আতঙ্কের স়ৃষ্টি হয় রোগী, রোগী পরিবার ও হাসপাতাল কর্মীদের মধ্যে। কিন্তু কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সবাই নিরাপদেই আছে বলে জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। 

Advertisement

রোগীদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছিল, যার ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। দৌড়াদৌড়ি শুরু হয় হাসপাতালজুড়ে। দমকলকর্মীদের তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেতেই সেখানে পৌঁছান তিরুবনন্তপুরম কর্পোরেশনের মেয়র ভি ভি রাজেশ। তিনি জানান, 'হাসপাতালের সমস্ত ভেন্টিলেটর পরীক্ষা করে দেখা হচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সবাই নিরাপদে আছেন'। দমকলকর্মীরা জানান, 'ঘটনাস্থলে ধোঁয়া ছিল। তাই প্রথমেই বায়ু চলাচলের ব্যবস্থা করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়'। 

একদিন আগেই সোমবার, ওড়িশার কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভোর ৩টে নাগাদ  বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ১০ জন রোগীর। সেখানেও আইসিইউতেই আগুন লাগে। দমকলের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আইসিইউতেই  সাত জন রোগীর মৃত্যু হয়েছে।  অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়ার সময় আরও তিন জনের মৃত্যু হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ