Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সস্ত্রীক দিলীপ ঘোষকে নিয়ে অবমাননাকর পোস্ট, এফআইআর দায়ের

দু’টি ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারকে (ঘোষ) নিয়ে ভুয়ো ও অবমাননাকর পোস্ট করা হচ্ছে।

সস্ত্রীক দিলীপ ঘোষকে নিয়ে অবমাননাকর পোস্ট, এফআইআর দায়ের
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দু’টি ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারকে (ঘোষ) নিয়ে ভুয়ো ও অবমাননাকর পোস্ট করা হচ্ছে। এমনই অভিযোগ তুলে সল্টলেকে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন দিলীপবাবুর স্ত্রী রিঙ্কুদেবী। তিনি বুধবার লিখিত অভিযোগও দায়ের করেছেন। তার ভিত্তিতে এফআইআর রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে দু’টি ফেক অ্যাকাউন্ট থেকে ওই ধরনের পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ, তার মধ্যে একটি মহিলার নাম দিয়ে খোলা হয়েছে এবং অন্যটি খোলা হয়েছে এক ব্যক্তির নাম দিয়ে। দু’টি অ্যাকাউন্ট আইডি’র ‘ইউআরএল’ পুলিশের কাছে জমা করা হয়েছে। যে পোস্ট করা হয়েছে, তার লিঙ্কও জমা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তাঁদের দু’জনকে উল্লেখ করেই মিথ্যা, জাল, অপমানজনক এবং অবমাননাকর পোস্ট করা হচ্ছে। অসম্মান করতেই এই পোস্ট। রিঙ্কুদেবী পুলিশের কাছে পোস্টের একাধিক স্ক্রিনশটও জমা দিয়েছেন। এ ব্যাপারে দিলীপবাবু বলেন, বিষয়টি প্রথম আমার স্ত্রীর নজরেই এসেছিল। তারপরই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন।

সম্পর্কিত সংবাদ