Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সোহমের বিরুদ্ধে এফআইআর

জামিন অযোগ্য এফআইআর দায়ের হল অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে।

সোহমের বিরুদ্ধে এফআইআর
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• জামিন অযোগ্য এফআইআর দায়ের হল অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। জানা গিয়েছে, কৌশিক কর্মকার নামে জনৈক এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয় চারু মার্কেট থানায়। অভিযোগ, কোটি টাকা নিয়েও একটি ছবিতে অভিনয় করেননি তিনি। ২০২২ সালে সোহমের প্রযোজনা সংস্থা ‘সোহম এন্টারটেনমেন্ট’-এ ১ কোটি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন অভিযোগকারী। একটি ছবির জন্য ওই টাকা নিয়েছিলেন সোহম। তবে পরবর্তীতে সেই সিনেমা হয়। অভিযোগকারীর দাবি, পালটা টাকা চাওয়া হলে ফেরত দেননি সোহম। বিধায়ক পরিচয় দিয়ে হুমকিও দেন তিনি। জানা গিয়েছে, সোহমের সংস্থা যে সমস্ত নথি ব্যবহার করে চুক্তি করেছিল, সেখানে বেশ কিছু ভুয়ো নথিও ছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখে সোহমকে জিজ্ঞাসাবাদের জন্য শীঘ্রই সমন পাঠানো হতে পারে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ