নিজস্ব প্রতিনিধি, তমলুক: চিপস চুরির বদনামের জেরে আত্মঘাতী হয়েছিল সপ্তম শ্রেণির ছাত্র কৃষ্ণেন্দু দাস। পাঁশকুড়ার গোসাইবেড় এলাকায় ওই ছাত্রের মর্মান্তিক পরিণতির কথা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় রাজ্যজুড়ে। এই ঘটনায় রবিবার রাতে এফআইআর দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে খবর, নিহত ছাত্রের মা সুমিত্রা দাস সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত, তাঁর দাদা দীপঙ্কর দীক্ষিত, স্ত্রী নিশা দীক্ষিত ও বাবা সূর্যকান্ত দীক্ষিতের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন। এই প্রসঙ্গে মৃত ছাত্রের মা সুমিত্রাদেবী বলেন, ছেলের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।



