লালবাজারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এফ.আই.আর. হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর
  • ২ নভেম্বর, ২০২৬ ১৩:২৬
Prefer us on Google

কলকাতা, ২ নভেম্বর: সম্প্রতি পুলিশ আধিকারিকদের হুমকি এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে কুরুচিকর ভাষায় ব্যক্তিগত আক্রমণের অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার লালবাজার সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে এফ.আই.আর. দায়ের করলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন পুলিশ আধিকারিকদের একটি অংশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে ও পুরস্কৃত হওয়ার লোভে তৃণমূল কর্মীদের উপর মিথ্যা কেস দিচ্ছে ও অকথ্য অত্যাচার করছে। পক্ষপাতদুষ্ট পুলিশকর্মীদের নাম লিখে রেখে ভবিষ্যতে সব হিসেব বুঝে নেওয়া হবে বলে দাবি করেছিলেন তিনি। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানার হোয়াটসঅ্যাপ চ্যাট ও ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করে তার প্রতি অভিষেকের আক্রমণ ছিল সর্বাধিক। এরই বিরুদ্ধে কালীঘাট, হরিদেবপুর, হেয়ারস্ট্রিট, কসবা, গল্ফগ্রীন সহ প্রায় দশটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি লালবাজার সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করল হিন্দু মহাসভা । রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর দাবী,‘ পুলিশকে আক্রমণ ও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে কুরুচিকর ভাষায় আক্রমণ প্রমাণ করে ক্ষমতায় না থাকলেও ক্ষমতার দম্ভ ও অহংকার থেকে এখনো অভিষেক ব্যানার্জি বেরিয়ে আসতে পারেননি’।