Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ব্যাঙ্কে গেলে গছিয়ে দেওয়া হচ্ছে আর্থিক স্কিম, বৈঠকে সরব রাজ্য

ব্যাঙ্কে গেলেই বেশি মুনাফার লোভ দেখিয়ে গছিয়ে দেওয়া হচ্ছে শেয়ার বাজারের উপর নির্ভরশীল বিমা, মিউচুয়াল ফান্ডের মতো আর্থিক স্কিম।

ব্যাঙ্কে গেলে গছিয়ে দেওয়া হচ্ছে আর্থিক স্কিম, বৈঠকে সরব রাজ্য
  • ২০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাঙ্কে গেলেই বেশি মুনাফার লোভ দেখিয়ে গছিয়ে দেওয়া হচ্ছে শেয়ার বাজারের উপর নির্ভরশীল বিমা, মিউচুয়াল ফান্ডের মতো আর্থিক স্কিম। শুধু তাই নয়, এই স্কিমগুলি সম্পর্কে সম্পূর্ণ তথ্যও দেওয়া হচ্ছে না গ্রাহকদের। ফলে প্রত্যাশিত রিটার্ন পাওয়া তো দুরের কথা, অনেক ক্ষেত্রে জলে যাচ্ছে গ্রাহকের টাকা। এমনই অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে। তার পরেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। মঙ্গলবার স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির বৈঠকে এই সমস্যায় ইতি টানতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফে। এদিনের বৈঠকে যোগ গিয়েছিলেন সমস্ত ব্যাঙ্কের প্রতিনিধি। রাজ্যের তরফে ছিলেন অর্থদপ্তরের প্রধান উপদেষ্টা অমিত মিত্র, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার এবং অর্থসচিব প্রভাত মিশ্র। সূত্রের খবর, এই সমস্যা নিয়ে এসবিআই’র রিজিওনাল ডিরেক্টর সুধাংশু প্রসাদও উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যাঙ্কে গিয়ে কোনও গ্রাহক যাতে হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন তিনি। 

Advertisement

প্রশাসনিক মহলের মতে, রাজ্যের মানুষ যাতে ব্যাঙ্কে গিয়ে এই ধরনের সমস্যার মুখে না পড়েন, তার জন্য জোরদার প্রচারের প্রয়োজন রয়েছে। যেহেতু ব্যাঙ্কের ব্রাঞ্চেই এই সমস্যা হচ্ছে, তাই ব্যাঙ্ক কর্তৃপক্ষকেই এক্ষেত্রে তৎপর হতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ