নয়াদিল্লি, ৮ জানুয়ারি: চীন প্রসঙ্গে সুর আরও নরম মোদি সরকারের। সব ঠিক থাকলে শীঘ্রই বাতিল হতে চলেছে পাঁচ বছর পুরানো বিধিনিষেধ। যার ফলে লাভবান হবে চীনা সংস্থাগুলি। আগের মতো আবার এদেশে সরকারি প্রকল্পে দর দিতে পারবে তারা।
নয়াদিল্লি, ৮ জানুয়ারি: চীন প্রসঙ্গে সুর আরও নরম মোদি সরকারের। সব ঠিক থাকলে শীঘ্রই বাতিল হতে চলেছে পাঁচ বছর পুরানো বিধিনিষেধ। যার ফলে লাভবান হবে চীনা সংস্থাগুলি। আগের মতো আবার এদেশে সরকারি প্রকল্পে দর দিতে পারবে তারা।
২০২০ সালের জুন মাস। গলওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চীনের সেনাবাহিনী। রক্তক্ষয়ী সেই ঘটনার পরে চীনা কোম্পানিগুলির উপরে নানা বিধিনিষেধ আরোপ করেছিল নয়াদিল্লি। ফলে এতদিন সরকারি কোনও প্রকল্পে সরাসরি দরপত্র দিতে পারত না সেদেশের কোনও সংস্থা। এবার সেই নিয়ম বাতিল করার ভাবনা মোদি সরকারের। গত পাঁচ বছরে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক আগের অনেক সহজ হয়েছে। কমেছে সীমান্ত উত্তেজনা। যে কারণে এই পড়শি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সুসম্পর্ক ফের গড়ে তুলতে সচেষ্ট নয়াদিল্লি। এমনই মত সংশ্লিষ্ট মহলের।
জানা গিয়েছে, চীনা সংস্থাগুলিরর উপরে বিধিনিষেধ বাতিলের পক্ষে কেন্দ্রীয় বিভিন্ন দপ্তর। তাদের যুক্তি, নিষেধাজ্ঞার জেরে বিভিন্ন প্রকল্পে রূপায়ণে অহেতুক বিলম্ব হচ্ছে। সূত্রের খবর, যে কারণে চলতি নিয়ম বাতিল করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। যদিও প্রধানমন্ত্রীর দপ্তর এ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ভারতীয় প্রকল্পে দরপত্র দিতে সরকারি কমিটির কাছে নাম লেখাতে হয় চীনা সংস্থাকে। এরপরে রাজনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পেতে হয়। তবেই মেলে সুযোগ। ২০২০ সালে এই নিয়ম চালু হওয়ার পরে এদেশে একাধিক প্রকল্পে চীনা সংস্থা বাতিল হতে থাকে। ফলে তাদের বরাত পরের বছর এক ধাক্কায় ২৭ শতাংশ কমে গিয়েছিল।