Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মামলা দায়ের

পরিচালক সঞ্জয়লীলা বনশালীর বিরুদ্ধে মামলা দায়ের হল। সঞ্জয় সহ আরও দু’জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি। এই মুহূর্তে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজে ব্যস্ত পরিচালক।

মামলা দায়ের
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পরিচালক সঞ্জয়লীলা বনশালীর বিরুদ্ধে মামলা দায়ের হল। সঞ্জয় সহ আরও দু’জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি। এই মুহূর্তে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজে ব্যস্ত পরিচালক। আলিয়া ভাট, ভিকি কৌশল ও রণবীর কাপুর অভিনীত ছবির শ্যুটিং চলছে পুরোদমে। জানা গিয়েছে, সেই ছবি সংক্রান্ত বিষয়েই অভিযোগ করা হয়েছে সঞ্জয়লীলার বিরুদ্ধে। প্রতারণা, দুর্ব্যবহার সহ একাধিক অভিযোগ করা হয়েছে। প্রতীক রাজ মথুর নামক ওই ব্যক্তির অভিযোগ, তাঁর সঙ্গে একটি চুক্তি করেছিলেন সঞ্জয়। যদিও পরবর্তীতে সেই চুক্তি বাতিল হয়। যদিও প্রতীকের অভিযোগ, তিনি কাজ করা সত্ত্বেও তাঁকে কোনও পারিশ্রমিক দেওয়া হয়নি। দাবির পক্ষে একাধিক  নথিও নাকি থানায় জমা দিয়েছেন তিনি। উল্লেখ্য, আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ