Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিরোধীরা নিজেদের জায়গা ধরে রাখতে পারছে না, দাবি দিলীপের

গতকালই কোচবিহার থেকে শিলিগুড়ি পৌঁছেছেন। আজ সেখান থেকেই কালিম্পং পৌঁছানোর কথা মন্ত্রী দিলীপ ঘোষের।

বিরোধীরা নিজেদের জায়গা ধরে রাখতে পারছে না, দাবি দিলীপের
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: গতকালই কোচবিহার থেকে শিলিগুড়ি পৌঁছেছেন। আজ সেখান থেকেই কালিম্পং পৌঁছানোর কথা মন্ত্রী দিলীপ ঘোষের। তার আগে সোমবার সকালে শিলিগুড়ি কলেজ সংলগ্ন এলাকায় মর্নিং ওয়াকে বের হন পঞ্চায়েত মন্ত্রী। আর এখানেই আসন্ন উপ নির্বাচন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। তার দাবি বিরোধীরা নিজেদের জায়গা ধরে রাখতে পারছে না এজন্য মানুষ বা আমরা দায়ী নই। তার মতে বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপির সঙ্গেই থাকবে। 

Advertisement

সম্প্রতি নন্দীগ্রামের মমতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিজের নাম প্রত্যাহার করে নেন। এই বিষয়ে দিলীপ ঘোষের দাবি, বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের মানুষ রায় দিয়েছেন। যথেষ্ট সংখ্যায় বিরোধীদের জায়গাও দিয়েছেন এখন বিরোধীরা যদি নিজেদের জায়গা ধরে রাখতে না পারে, নিজেদের ভূমিকা পালন করতে না পারে তার জন্য মানুষ বা আমরা দায়ী নই। মানুষ আমাদের কাছ থেকে উন্নয়ন চান। বিরোধীরা নিজেদের মধ্যে লড়াই করলে তার দায় কে নেবে?

অন্যদিকে সম্প্রতি যাদবপুরে চলেছে দুষ্কৃতি তাণ্ডব। ভাঙা হয়েছে তৃণমূল এবং সিপিএমের পার্টি অফিস। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি আমরা সুশাসন চালিয়ে মানুষকে পরিষেবা দিতে চাই। বিজেপি সেই কাজ করছে। যাদের কাজ নেই তারা ভাঙাভাঙি করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ