Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পনেরো বছর পার, স্টিফেন কোর্টে অগ্নিকাণ্ডের বিচার আজও অধরা

কলকাতার স্টিফেন কোর্টে অগ্নিকাণ্ডের পর পার হয়ে গিয়েছে ১৫ বছর

পনেরো বছর পার, স্টিফেন কোর্টে  অগ্নিকাণ্ডের বিচার আজও অধরা
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার স্টিফেন কোর্টে অগ্নিকাণ্ডের পর পার হয়ে গিয়েছে ১৫ বছর। ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গিয়েছিলেন ৪৩ জন। আহত হন প্রায় ৪০ জন। অথচ এত বছর কেটে গেলেও আজও মূল মামলার বিচার শুরুই হয়নি। এই সময়কালে বদলি হয়ে গিয়েছেন একাধিক বিচারক। বদল হয়েছে সরকারি কৌঁসুলিও। এক অভিযুক্ত ইতিমধ্যেই মারা গিয়েছে। অনেকেরই প্রশ্ন, আইনি গেরো কাটিয়ে কবে শুরু হবে মামলার শুনানি?

Advertisement

এই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি গণেশ মাইতি বলেন, ‘সরকারপক্ষ চায় এই মামলায় দ্রুত চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে। কিন্তু অভিযুক্তরা এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন। বর্তমানে তার শুনানি চলছে। ওই আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই মামলার বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।’
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে এই অগ্নিকাণ্ডের মামলায় অভিযুক্ত হয়েছিল ছ’জন। বর্তমানে পাঁচজন জীবিত রয়েছেন। তাঁরা সকলেই জামিনে আছেন। পাঁচজনই এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। অভিযুক্তদের কৌঁসুলি অমিত ভট্টাচার্য বলেন, আমার মক্কেলদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ নেই। তাই তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। তিনি এ বিষয়ে নানা আইনি নথি তুলে ধরেন। বলেন, আমাদের বক্তব্য শেষ হলেই এনিয়ে আদালত রায় দেবে। অন্যদিকে, সরকারপক্ষ আদালতে বার বার দাবি করে এসেছে, অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করে মামলার বিচার প্রক্রিয়া চালানোর যথেষ্ট তথ্য‑প্রমাণ রয়েছে। ফলে শুনানি নিয়ে সমস্যা হওয়ার কথা নয়।
এদিকে, সরকারি কৌঁসুলি জানান, এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মামলায় সাক্ষীর সংখ্যা শতাধিকের উপর। বর্তমানে মামলাটি চলছে কলকাতার বিচারভবনের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টে। এই আদালতের প্রবীণ আইনজীবীদের কথায়, ‘সমস্ত আইনি গেরো কাটিয়ে কবে বিচার শুরু হবে, তা এখনও 
স্পষ্ট নয়।’  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ