Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ফিফা বিশ্বকাপ ২০২৬: অভিষেকেই চমক, স্পেনকে রুখে দিয়ে চোখে জল কেপ ভার্দের খেলোয়াড়দের

যদিও প্রত্যাশিতভাবে প্রথম থেকে খেলার নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬:  অভিষেকেই চমক, স্পেনকে রুখে দিয়ে চোখে জল কেপ ভার্দের খেলোয়াড়দের
  • ১৬ জুন, ২০২৬ ০০:০৯
Prefer us on Google

আটলান্টা, ১৫ জুন: ম্যাচ শেষের বাঁশি বাজতেই রিজার্ভ বেঞ্চে থাকা প্লেয়ার-সাপোর্ট স্টাফদের উচ্ছ্বাস। চোখে জল খেলোয়াড়দেরও। তবে এই অশ্রু বেদনার নয়। আনন্দের। বিশ্বকাপে অভিষেক ম্যাচে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে। সোমবার আটলান্টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এইচ-গ্রুপের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই স্মরণীয় ড্রয়ের পরে আবেগ ধরে রাখতে পারলেন না কেপ ভার্দের খেলোয়াড়রা।

Advertisement

এবার বিশ্বকাপে অন্যতম ফেবারিট স্পেন। দলে তারকার ছড়াছড়ি। ফিফা র‍্যাঙ্কিংয়ে দখলে তিন নম্বর স্থান। অন্যদিকে, আফ্রিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট অর্জন করে কেপ ভার্দে।ক্যামেরুনের মতো দলকে হারিয়ে বাছাইপর্বে গ্রুপ সেরা হয়েছে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৬৪ স্থানে তারা। এদিন পরস্পরের মুখোমুখি হয় এই দুই দেশ। একের পর এক আক্রমণ শানালেও কেপ ভার্দের জালে বল পাঠাতে পারেনি স্প্যানিশ বাহিনী!

যদিও প্রত্যাশিতভাবে প্রথম থেকে খেলার নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে। বেশিরভাগ সময় খেলা হচ্ছিল কেপ ভার্দের অর্ধে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে জর্জরিত করে তোলেন তাঁদের ফুটবলাররা। কিন্তু গোলটা আর পাওয়া হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ